সমবায় বিভাগ সমবায় সমিতি নিয়ে কাজ করে। সমিতিসমূহের ভিত মজবুত করার জন্য সমবায় বিভাগের সকল কর্মকর্তা/কর্মচারী নিয়মিত সমিতির বার্ষিক অডিট, পরিদর্শন, তদারকি, এজিএম, অডিট ফি আদায়, সিডিএফ আদায়, আইনী পরামর্শ, বিরোধ নিষ্পত্তি ইত্যাদি কার্যক্রম করে থাকে। যে কোনো প্রয়োজনে কোনো সমিতির তথ্যের প্রয়োজন হলে বিভাগীয় অফিস, জেলা অফিস, উপজেলা অফিসের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট নথি হতে তথ্য সংগ্রহপূর্বক উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়। এতে করে অনেক সময় নষ্ট হয়। এ অবস্থায় সমিতির সকল তথ্য যদি অনলাইনে নিয়মিত হালনাগাদ করা থাকে, তাহলে তাৎক্ষনিক অনলাইন হতে তথ্য সংগ্রহপূর্বক সঠিক সিদ্ধান্ত নিতে সহজ হয়। এ প্রেক্ষিতে সমবায় সমিতিসমূহের হালনাগাদ তথ্য সন্নিবেশ করার সুযোগ রেখে একটি ওয়েবসাইট খোলা হয়েছে যা “সমবায় সমিতির ডিজিটালাইড তথ্য ভান্ডার” নামে অভিহিত।
“সমবায় সমিতির ডিজিটালাইড তথ্য ভান্ডার (http://di4cs.com)” ওয়েবসাইটে সংশ্লিষ্ট অফিসের আইডি, পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলে শুধুমাত্র তাঁর নিজস্ব অফিসের আওতাধীন সকল সমবায় সমিতির তথ্যসহ অন্যান্য সকল কার্যক্রম সম্পন্ন করা যাবে। যেমন:
সমিতির সর্বশেষ হালনাগাদ তথ্য,
সমিতির তালিকা,
ক্যাটাগরি অনুযায়ী সমিতির তালিকা,
সমিতি সংখ্যা,
শেয়ার মূলধনের ভিত্তিতে সমিতির তালিকা,
সক্রিয় ও নিষ্ক্রিয় সমিতির তালিকা,
ঋণ কার্যক্রম করে এমন সমিতির তালিকা,
ক্ষতি হয়েছে এমন সমিতির তালিকা,
নতুন নিবন্ধিত সমিতির তালিকা,
নিবন্ধন বাতিলকৃত সমিতির তালিকা,
সমিতির সভাপতি ও সম্পাদকের মোবাইল নম্বর,
অডিট সংক্রান্ত তথ্য,
অডিট বরাদ্দ তালিকা,
অডিট অফিসারওয়ারী বরাদ্দ তালিকা,
অডিট বরাদ্দ বাকী সমিতির তালিকা,
অডিট ফি- সিডিএফ এর তালিকা,
অডিটরের তালিকা, এজিএম সম্পন্ন হয়েছে বা বাকী আছে এমন সমিতির তালিকা,
নির্বাচনী ক্যালেন্ডার,
নির্বাচন পেন্ডিং রয়েছে এমন সমিতির তালিকা,
আগামী ২ মাসের মধ্যে নির্বাচনযোগ্য সমিতির তালিকা,
এপিএ প্রমাণক,